| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত কায়সার কামাল
  • সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত কায়সার কামাল

    Icon
    সিনিয়র প্রতিবেদক
    প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ (সদর–দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্য।

    বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে সভাপতি খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে তিনি ডেপুটি নির্বাচিত হন। ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন সরকার দলীয় সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

    প্রস্তাবের পক্ষে সমর্থন করে বিএনপির সংসদ সদস্য এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)। ডেপুটি স্পিকার হিসেবে এক জনের নামই প্রস্তাব আসে। পরে তা কণ্ঠ ভোটে পাস হয়। এর আগে বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অধিবেশন শুরু হয়।

    ১৯৯১ সালে দেশে সংসদীয় গণতন্ত্র চালুর পর এবারই প্রথম নতুন সংসদের অধিবেশন স্পিকার ছাড়া শুরু হলো। অধিবেশনের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সভাপতি নির্বাচন করা হয় ড. খন্দকার মোশাররফ হোসেনকে।

    স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    আরও পড়ুন