| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ঢাকার বিমানবন্দর থেকে ২১০ ফ্লাইট বাতিল
  • ঢাকার বিমানবন্দর থেকে ২১০ ফ্লাইট বাতিল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

    ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে।

    গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয়। শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, বিমানবন্দর থেকে গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি ও ৫ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

    এর মধ্যে আজ কাতার এয়ারওয়েজের চারটি, কুয়েত এয়ারলাইন্সের চারটি, জাজিরার (কুয়েত) চারটি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের চারটি, ইউএস-বাংলার দুটি, গালফ এয়ারের (বাহরাইন) দুটি, ফ্লাই দুবাইয়ের (সংযুক্ত আরব আমিরাত) চারটি ফ্লাইট বাতিল করা হয়।

    আরও পড়ুন