আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।
শক্তি, সাহস, কর্ম ও যুদ্ধের দিন। আজ মঙ্গলের প্রভাবে দিনটি এনার্জেটিক কিন্তু অস্থিরতা থকবে জনসমুদ্রে। তিথি: শুক্লা পূর্ণিমা সকাল থেকে বিকেল ৫:০৭ পর্যন্ত বিদ্যমান, এরপর কৃষ্ণা প্রতিপদা শুরু হবে।
তিথি ফল: পূর্ণিমা তিথি সম্পূর্ণতা, উৎসব, আনন্দ ও আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক। হোলির প্রাক্কালে সন্ধ্যার দিকে আবেগ ও উৎসাহ বৃদ্ধি পেতে পারে। তবে আজ চন্দ্রগ্রহণ (ব্লাড মুন) ঘটবে—দেখা যাক বা না যাক, এর প্রভাব সারাদিন বিদ্যমান বলে ধরা হয়।
জেনে নিন আপনার দৈনন্দিন রাশিফল
১. মেষ
মেষ: শক্তি ও উদ্যম থাকবে, তবে আবেগ নিয়ন্ত্রণ জরুরি। প্রেম ও অর্থে শুভ সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো এড়িয়ে চলুন।
শুভ রং: লাল-গোলাপী
শুভ দিক: পূর্ব
শুভ সংখ্যা: ৯
উপায়: চন্দন ব্যবহার করুন, প্রকৃতির সেবা করুন, লাল ফুল অর্পণ করন।
২. বৃষ
প্রেম-বিয়ে-অর্থে মহালাভ। পরিবারে আনন্দ, আজকের দিন আপনার জন্য স্বর্গীয়! আর্থিক স্থিতি মজবুত হবে, বাড়ি-গাড়ি বা বিনিয়োগের পরিকল্পনায় সফলতা। পরিবারে আনন্দের পরিবেশ, গুরুর শুভ দৃষ্টি অতিরিক্ত সমৃদ্ধি আনবে। খরচ নিয়ন্ত্রণ রাখো, গ্রহণের প্রভাবে অতিরিক্ত আবেগ এড়াও।
শুভ রং: সাদা-সবুজ
শুভ দিক: দক্ষিণ
শুভ সংখা: ৬
গুরুর দৃষ্টি-শুভ
উপায়: লাল ফুল দান, জপ-তপ, ধ্যান করুন।
৩. মিথুন
যোগাযোগে ছোটখাটো ভুল হতে পারে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার চেক করুন। Venus-এর প্রভাবে সৃজনশীল কাজ, লেখালেখি বা ব্যবসায় লাভ আসবে। মন কিছুটা অস্থির থাকলেও ভাই-বোনের সাথে ভালো সময় কাটবে। খরচ কমাতে হিসাব রাখুন। হোলির আগে প্রকৃতির সেবায় যুক্ত থাকুন।
শুভ রং: হলুদ-সবুজ
শুভ দিক: উত্তর
শুভ সংখ্যা: ৫
উপায়: সবুজ পোশাক, প্রকৃতি সেবা।
৪. কর্কট
চাঁদের প্রভাবে প্রেম মধুর হবে, মা-বাবা-পরিবারের সাথে সময় কাটানো সবচেয়ে ভালো। Venus exalted- তাই প্রেমে মধুরতা, সম্পর্ক গভীর হয়ে কর্মক্ষেত্রে জনপ্রিয়তা পাবে, স্বাস্থ্য ভালো থাকবে। গুরুর দৃষ্টি অতিরিক্ত সুরক্ষা দেবে। গ্রহণে আবেগ নিয়ন্ত্রণ রাখুন।
শুভ রং: সাদা-ক্রিম
শুভ দিক: উত্তর-পশ্চিম
শুভ সংখ্যা: ২
গুরুর দৃষ্টি-শুভ
উপায়: দুধ-চন্দন পান করুন, মায়ের সেবা ও প্রকৃতির শেবা করুন
৫. সিংহ
চাঁদ আজ নিজ রাশিতে অবস্থান করায় নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। তবে গ্রহণের প্রভাবে অহংকার বা অতিরিক্ত আবেগ এড়িয়ে চলা জরুরি। সন্তানদের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি ও আনন্দ বাড়বে। সঙ্গীত, শিল্প ও সৃজনশীল কাজে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে এবং কর্মক্ষেত্রেও সাফল্যের ইঙ্গিত রয়েছে। আজ প্রার্থনা ও আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে শুভ দিন।
শুভ রং: সোনালি-লাল
শুভ দিক: পূর্ব
শুভ সংখ্যা: ১
উপায়: সূর্যকে সম্মান দিন, গাছে জল দিন ও রোপন করুন।
৬. কন্যা
খরচ বাড়লেও Venus-এর প্রভাবে লাভও আসবে—পরিশ্রমের ফল মিলবে। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, গ্রহণে মন অস্থির হতে পারে। সৃজনশীল কাজে উন্নতি। প্রকৃতির সাথে যুক্ত থাকো।
শুভ রং: সবুজ-নীল
শুভ দিক: দক্ষিণ
শুভ সংখ্যা: ৫
উপায়: প্রকৃতির সেবা, দান। পশুদের খাবার দিন।
৭. তুলা
প্রেম-বিয়ে-সৌন্দর্যে মহাশুভ, অর্থ আসবে, সম্পর্ক মধুর হবে। পদোন্নতি বা নতুন সুযোগ। গুরুর দৃষ্টি অতিরিক্ত লাভ। আজ আপনার শুভ দিন!
শুভ রং: গোলাপী-সাদা
শুভ দিক: পশ্চিম
শুভ সংখ্যা: ৬
গুরু দৃষ্টি-শুভ
উপায়: সাদা মিষ্টি, ও ফুল দান করুন।
৮. বৃশ্চিক
গোপন লাভের যোগ, সম্পর্ক মধুর হবে। অর্থ সঞ্চয় হবে, কিন্তু সতর্কতা অবলম্বন করো। গ্রহণে মনের গভীরতা বাড়বে। ধর্মীয় পথে থাকুন।
শুভ রং: লাল-কালো
শুভ দিক: উত্তর
শুভ সংখ্যা: ৮
উপায়: ধর্মগ্রন্থ পাঠ, আত্যসংজম করুন।
৯. ধনু
যাত্রা-উন্নতি, অর্থলাভের যোগ। সামাজিক অনুষ্ঠানে যাও, আত্মবিশ্বাস বাড়বে। পারিবারিক শুভ, কিন্তু সার্বিক সতর্ক থাকুন।
শুভ রং: হলুদ-কমলা
দিক: পূর্ব
সংখ্যা: ৩
উপায়: গুরু সেবা, জপ তপ,ও পশুকে সেবা দিন।
১০. মকর
কর্মে স্থিরতা, অর্থ সঞ্চয়। গুরুর শুভ দৃষ্টি লাভ বাড়াবে। যোগাযোগ বৃদ্ধি পাবে, সৎ পথে এগোলে শুভ। স্বাস্থ্য ভালো রাখুন।
শুভ রং: নীল-কালো
শুভ দিক: দক্ষিণ
শুভ সংখ্যা: ৮
গুরু দৃষ্টি-শুভ
উপায়: ধর্মীয় স্থান দর্শন ও দান করুন
১১. কুম্ভ
সামাজিক লাভ, নতুন আইডিয়া ফুটবে। Venus প্রভাবে সৃজনশীলতা বাড়বে, বিকাশের সুযোগ। খরচ নিয়ন্ত্রণ করো।
শুভ রং: নীল-ধূসর
শুভ দিক: পশ্চিম
শুভ সংখ্যা: ৪
উপায়: দান করুন ও গাছে জল দিন
১২. মীন
সৃজনশীলতা, প্রেম ও আধ্যাত্মিক উন্নতিতে বড় লাভ। মন শান্ত থাকবে, জ্ঞান অর্জনে সহায়ক। কর্মে উন্নতি।
শুভ রং: হালকা নীল-সবুজ
শুভ দিক: উত্তর
শুভ সংখ্যা: ৭
উপায়: আত্মসংযম, প্রকৃতি সেবা করুন।
বিশেষ নির্দেশনা:
আজ পূর্ণিমা ও গ্রহণের প্রভাব থাকায় আবেগ নিয়ন্ত্রণ, প্রার্থনা ও ইতিবাচক চিন্তা শুভ ফল দেবে। দিনটি উৎসবমুখর ও সম্ভাবনাময়, সতর্কতা বজায় রাখলে সাফল্যের সম্ভাবনা আরও বাড়বে।



























