| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি জুলাই আন্দোলনের মামলায় আমির হামজার চাচা গ্রেপ্তার আশ্বাস নয়, কাজে বিশ্বাসী বর্তমান কমিশন: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • তারেক রহমানকে মান্নার শুভেচ্ছা
  • তারেক রহমানকে মান্নার শুভেচ্ছা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার।

    শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নেতৃদ্বয় এ শুভেচ্ছা জানান। বিবৃতিতে তারা বলেন, জুলাইয়ে আবু সাঈদ-মুগ্ধসহ যাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, সেই সব শহীদের প্রতি তারা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছেন। তাঁদের এ ত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

    বিবৃতিতে আরও বলা হয়, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিজয়ী দল সরকার পরিচালনায় সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে এগিয়ে যাবে— এটাই সবার প্রত্যাশা। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ, সুশাসন নিশ্চিতকরণ এবং একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে নির্বাচনে বিজয়ী দল সরকার গঠনের পর কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ প্রকাশ করেন।

    আরও পড়ুন