| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল জুলাই আন্দোলনের মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার বর্তমান কমিশন কথায় নয়, কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন এমপি ফজলুর রহমান হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিটি ম্যাচই জিততে চাই’, ফাইনালের আশা ছাড়ছেন না সিমন্স প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি আনোয়ারুল ইসলাম সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক বিজিবি
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াতের স্পষ্ট বার্তা
  • ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে জামায়াতের স্পষ্ট বার্তা

    Icon
    প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

    বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও অস্থিরতার পর এই নির্বাচনের প্রাক্কালে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রতিবেশী এই দেশটির সঙ্গে সম্পর্ককে ‘অগ্রাধিকার’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

    এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে সবাই সমান নাগরিক— সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কোনও ভেদাভেদ তারা মানেন না।

    ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ বলে উল্লেখ করেছেন ডা. শফিকুর রহমান। সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। এটি আমাদের অগ্রাধিকার।’

    সংখ্যালঘুদের ওপর ‘সহিংসতা’ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর এই আমির বলেন, ‘আমরা এ দেশের প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনোই সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ মানি না। এটা শুধু বিশ্বাসের ভিত্তিতে বলা হয়। আমরা তা স্বীকার করি না।’

    ভারত সফর নিয়ে কোনও দ্বিধা আছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার কোনও আপত্তি বা সংকোচ নেই। নির্বাচন শেষে পরিস্থিতি স্পষ্ট হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

    শেখ হাসিনার ১৫ বছরের শাসনব্যবস্থা দেশব্যাপী আন্দোলনের মুখে পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৮ মাস পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

    ইসলামি ধারার রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারের নির্বাচনের অন্যতম প্রধান শক্তি। মূল লড়াই হচ্ছে তাদের সঙ্গে সাবেক মিত্র দল বিএনপির। জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দলকে নিয়ে জোটের নেতৃত্ব দিচ্ছে জামায়াত।

    এদিকে নির্বাচনকে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

    আরও পড়ুন