| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ভোট দিলেন প্রধান উপদেষ্টা
  • ভোট দিলেন প্রধান উপদেষ্টা

    Icon
    প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভোট দিয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এর আগে প্রধান উপদেষ্টার ভোট প্রদানের কারণে গুলশান এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কেন্দ্রসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

    এদিকে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে সারা দেশে ভোটগ্রহণ শুরু হয়। বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা এরই মধ্যে ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    আরও পড়ুন