হাইকোর্টে বিফল হওয়ার পর এবার আপিল বিভাগের দ্বারস্থ হয়েছেন কুমিল্লা-১০ (লালমাই–নাঙ্গলকোট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়া।
সোমবার (২৬ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটি শুনানির জন্য রয়েছে।
গত ২২ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে (লালমাই–নাঙ্গলকোট) বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দেন হাইকোর্ট।
১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) প্রার্থিতা বাতিলের রায় দেয়।
মো. আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) প্রার্থী কাজী নুরে আলম সিদ্দিকী। এদিন বিকেলে নির্বাচন কমিশন উভয় পক্ষের শুনানি শেষে আবদুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করে।
































