| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • তারেক রহমানের সঙ্গে ব্রাজিলের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    Icon
    সিনিয়র প্রতিবেদক
    প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস।

    রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক আগ্রহ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

    এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।

    আরও পড়ুন