| |
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ সংসদ চত্বরে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আগামীকাল বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে : চিফ প্রসিকিউটর পানিবন্দি মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারী বর্ষণে তলিয়ে গেছে রাজধানীর অলিগলি-রাজপথ ৭ জেলায় বন্যা: কিছু এলাকায় ‘উন্নতি’ হলেও টানা বর্ষণে নতুন শঙ্কা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে ইরান জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ঈদুল ফিতরে তিন দিনব্যাপী মেলা বসবে শেরে বাংলানগরে
  • ঈদুল ফিতরে তিন দিনব্যাপী মেলা বসবে শেরে বাংলানগরে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

    নগরবাসীর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ জামাত, ঈদ আনন্দ মিছিল এবং তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

    বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ডিএনসিসির নগরভবনে প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ আনন্দ মেলা আয়োজন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    সভায় জানানো হয়, ঢাকার শেরে বাংলানগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। একই স্থানে তিন দিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করা হবে।

    মেলায় শিশুদের জন্য থাকবে বিভিন্ন রাইড, খাবারের স্টল এবং ঈদকেন্দ্রিক নানা পণ্যের দোকান।

    ঈদ জামাত শেষে ঈদগাহ প্রাঙ্গণ থেকে ঈদ আনন্দ মিছিল শুরু হবে। মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক হয়ে খামারবাড়ি মোড় অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে। মিছিল শেষে মানিক মিয়া অ্যাভিনিউতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য ঈদের ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের ব্যবস্থাও রাখা হবে। ঈদ আনন্দ মিছিলে বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেবেন। মিছিলে শতাধিক ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি অংশ নেবে।

    পাশাপাশি রঙিন ব্যানার ও ফেস্টুনে মিছিলকে বর্ণিল করে তোলা হবে। এছাড়া মোগল ও সুলতানি আমলের ইতিহাসভিত্তিক পাপেট শোর আয়োজন থাকবে।
    সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, অঞ্চল ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন