| |
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম
  • দাউদকান্দিতে ৩ গাড়ির সংঘর্ষে নিহত ৪
  • দাউদকান্দিতে ৩ গাড়ির সংঘর্ষে নিহত ৪

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ

    কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে দুই শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

    শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন বাসযাত্রী ও একজন মোটরসাইকেলের চালক বলে জানা গেছে।

    দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

    আরও পড়ুন