| |
শিরোনাম
জনমনে আতঙ্ক তৈরি করতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ : ডিএমপি সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ, ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল বন্ধ কর্মে অগ্রগতি, স্বাস্থ্যে ক্লান্তির শঙ্কা মেষের জেনে নিন রবিবারের নামাজের সময়সূচি ৩৬ দিনের গণঅভ্যুত্থান ১৫ বছরের সংগ্রামের ফসল, জুলাই সবার শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ৭ নভেম্বরের চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে ধর্মমন্ত্রীর আহ্বান   শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে তথ্যপ্রতিমন্ত্রীর আহ্বান  খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে চাইনিজ কুড়াল নিয়ে হামলা-ভাঙচুর
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

    সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান। মঙ্গলবার (৬ জানুয়ারি) বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শ্রদ্ধা জানান বালাকৃষ্ণান।

    তিনি তার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান। বালাকৃষ্ণান লিখেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে আমি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

    তার বহু বছরের জনসেবা বাংলাদেশের উন্নয়নে একটি অদম্য ছাপ রেখে গেছে।
    ২০০৫ সালে খালেদা জিয়ার সিঙ্গাপুর সফরের কথা স্মরণ করেন বালাকৃষ্ণান।

    তিনি বলেন, আমরা ২০০৫ সালে সিঙ্গাপুরে তার সরকারী সফর এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার কথা স্মরণ করি, যা আমাদের দুই দেশের মধ্যে উষ্ণ বন্ধুত্ব এবং চমৎকার সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল।

    আমাদের চিন্তা তার পরিবার এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে।

    আরও পড়ুন