| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • খালেদা জিয়ার শোক বইতে সই করলেন শেহবাজ শরীফ
  • খালেদা জিয়ার শোক বইতে সই করলেন শেহবাজ শরীফ

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা‌কে জানা‌তে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে খোলা শোক বইয়ে সই করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

    সোমবার (৫ জানুয়া‌রি) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।এদিন ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

    এ সময় হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে তিনি সই করেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান। তার জানাজায় অংশ নিতে ঢাকায় আসেন পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

    আরও পড়ুন