| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারাদেশে বিএনপির দোয়া কর্মসূচি
  • সারাদেশে বিএনপির দোয়া কর্মসূচি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন এবং দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আয়োজন করেছে বিএনপি।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজ শেষে ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দলটি।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিবারসহ দেশে প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়েছে।

    এতে আরও জানানো হয়, ঢাকাসহ দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে জুমার নামাজ শেষে আয়োজিত দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

    আরও পড়ুন