| |
শিরোনাম
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাইবার আইনের খসড়া চূড়ান্ত করতে সরকারের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জিয়াউল ১১৫ জনকে হত্যা করেছে প্রসিকিশনের দাবি শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে পেট্রাপোল সীমান্তে বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী ডায়াবেটিস মোকাবিলায় জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বদলির পর সরকারি বাসায় থাকলে দ্বিগুণ ভাড়া গুনতে হবে
  • প্রচ্ছদ
  • জলবায়ু ও পরিবেশ
  • ঢাকায় তাপমাত্রা কমেছে
  • ঢাকায় তাপমাত্রা কমেছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ অপরাহ্ণ

    আজ শুক্রবার ভোর থেকেই তীব্র কুয়াশায় ছেয়ে গেছে পুরো রাজধানী ঢাকা। সকাল পৌনে ৯টা পর্যন্তও দেখা মেলেনি সূর্যের। এই ঘন কুয়াশার মধ্যে ঢাকার তাপমাত্রা নেমেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। শীতের তীব্রতা অন্যদিনের তুলনায় কিছুটা বেশি অনুভূত হচ্ছে।

    শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫ শতাংশ।

    গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

    আরও পড়ুন