| |
  • প্রচ্ছদ
  • নারী ও শিশু
  • শিশু সুরক্ষা আইনের ঘাটতি রয়েছে
  • শিশু সুরক্ষা আইনের ঘাটতি রয়েছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

    সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুদের সুরক্ষার জন্য শিশু আইন ২০১৩ সংশোধন করা উচিত। তিনি বলেন, শিশুদের মানবসম্পদে পরিণত করতে হবে। যারা মানবাধিকার ও আইনের শাসন নিয়ে কাজ করেন, তাদের সবার উচিত শিশু সুরক্ষার আইনের যে ঘাটতি রয়েছে সেটি পূর্ণতার জায়গায় নিয়ে আসা।

    শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে আইন কমিশন ও ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘শিশু আইন ২০১৩: সংশয়, বিভ্রান্তি ও অসঙ্গতি’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    উপদেষ্টা বলেন, শিশুদের সুরক্ষা ও বিকাশ শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। শিশু সুরক্ষা এবং ন্যায়বিচারের আইনি কাঠামো শক্তিশালী করার জন্য বিচার বিভাগের প্রতিনিধিদের কাছে থেকে সেরা অনুশীলন এবং শিক্ষাগুলো শনাক্ত করে আমরা যদি আজকের শিশুকে আত্মনির্ভর ও সুনাগরিক করে গড়ে তুলতে পারি, তবে আগামীর বাংলাদেশও সুন্দরভাবে গড়ে উঠবে।

    শিশু আইন ২০১৩ সম্পর্কিত সংশয়, বিভ্রান্তি ও অসংগতিসমূহ চিহ্নিত করে তৎসম্পর্কে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কর্মশালায় আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি জিনাত আরা ও ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি রানা ফ্লাওয়ারস বিশেষ অতিথির বক্তৃতা করেন।

    আরও পড়ুন