| |
শিরোনাম
সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু বৃহস্পতিবার: কৃষিমন্ত্রী সন্ত্রাস-চাঁদাবাজি নিয়ন্ত্রণে এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাইবার আইনের খসড়া চূড়ান্ত করতে সরকারের বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জিয়াউল ১১৫ জনকে হত্যা করেছে প্রসিকিশনের দাবি শেখ হাসিনা বিমানে আসবেন নাকি হেঁটে, সিদ্ধান্ত হবে ভারতের সঙ্গে পেট্রাপোল সীমান্তে বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী ডায়াবেটিস মোকাবিলায় জাতীয় জরিপ ও স্ক্রিনিং জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বদলির পর সরকারি বাসায় থাকলে দ্বিগুণ ভাড়া গুনতে হবে
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত
  • দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন

    বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ণ

    বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও ঘরোয়া রাজনৈতিক বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না ভারত। এক বিবৃতিতে এমনটিই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

    বাংলাদেশ হাইকমিশনের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ভারত ও বাংলাদেশের উভয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভালোভাবেই অবগত যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো পরিবর্তনশীল ও বিকাশমান। এ ধরনের পরিস্থিতিতে বিষয়গুলো গভীর, নিরপেক্ষ ও সতর্ক বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে তারা মনে করেন।

    বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো দেশে গণঅভ্যুত্থান-পরবর্তী সময় প্রায়ই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক পরিণতি ডেকে আনে। এই বাস্তবতার উদাহরণ হিসেবে সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে শ্রদ্ধেয় এক তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে।

    হাইকমিশনের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়, বাংলাদেশে চলমান ঘটনাপ্রবাহের প্রতি ভারত মনোযোগী থাকলেও দেশটি প্রতিবেশী বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনধিকার চর্চা থেকে বিরত রয়েছে।

    এদিকে, সাম্প্রতিক আন্দোলনের প্রেক্ষাপটে বিক্ষোভকারীরা ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন যে, তারা বাংলাদেশের আগের সরকারের সদস্যদের আশ্রয় দিচ্ছে। এসব অভিযোগের মধ্যে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উঠে এসেছে।

    সূত্র: আল-জাজিরা

    আরও পড়ুন