২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • সাহিত্য
  • লেখক চক্র পুরস্কার পেল ছয় জন
  • লেখক চক্র পুরস্কার পেল ছয় জন

    Icon
    সাহিত্য ডেস্ক
    প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৫০ অপরাহ্ণ

    বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ছয় বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হয়েছে। দুই দিনব্যাপি কবি সম্মেলনের দ্বিতীয় দিন শনিবার দুপুরে এই পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব, কবি-প্রাবন্ধিক আমিনুল ইসলাম।

    বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ।

    বাচিকশিল্পী অলক পালের সঞ্চালনায় সম্মানিত অতিথি ছিলেন সাবেক সচিব কবি শাহ সানাউল হক, সিআইডির বিশেষ পুলিশ সুপার কবি মো. মোতাহার হোসেন, বগুড়া ইয়ূথ কয়্যারের প্রতিষ্ঠাতা ও বগুড়া সাংস্কৃতিক ফোরামের সভাপতি তৌফিকুল আলম টিপু, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও সংগঠনের উপদেষ্টা কবি প্রাবন্ধিক খৈয়াম কাদের এবং জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ।

    স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা অ্যাড. পলাশ খন্দকার এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক।

    প্রধান অতিথি কবি আমিনুল ইসলাম পুরস্কার প্রাপ্ত ছয় বিশিষ্ট কবি সাহিত্যিকের হাতে ক্রেস্ট তুলে দেন এবং সম্মানিত অতিথিবৃন্দ সনদপত্র প্রদান করেন ও উত্তরীয় পরিয়ে দেন।

    পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় মাসুদার রহমান, কথাসাহিত্যে আনিফ রুবেদ, প্রবন্ধ সাহিত্যে সৈকত হাবিব, শিশু সাহিত্যে হাসনাত আমজাদ, লিটল ম্যাগাজিন সম্পাদনায় জামসেদ ওয়াজেদ এবং সাংবাদিকতায় সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদি। পুরস্কারপ্রাপ্তদের নিয়ে কথা বলেন কবি সৌম্য সালেক এবং সাংবাদিক মোহন আখন্দ। শুভেচ্ছা বক্তব্য দেন ড. এনামুল হক আর্ট অ্যান্ড কালচারাল একাডেমির অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।

    এর আগে কবি ও লিটল ম্যাগাজিন সম্পাদক মনিরুল মনিরের লেখা ‘লিটল ম্যাগাজিন আন্দোলন ও কমিটমেন্টের সংকট’ বিষয়ক সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিন্দু বিসর্গ সম্পাদক সাবেদ আল সাদ, অনিন্দ্য সম্পাদক হাবীব ওয়াহিদ শিবলী, স্বনন সম্পাদক সুনীল শৈশব, সাম্প্রতিক সম্পাদক আমিরুল বাশার এবং সঞ্চালক ছিলেন কার্পাস সম্পাদক শফিক আজিজ। সভাপতিত্ব করেন ভাষ্কর সম্পাদক পুলিন রায়।

    ‘আপন বুনন, আপন স্বরায়ন: স্বরচিত কবিতা পাঠ’ পর্বে কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি ও সাংবাদিক তাপস রায়, বাবুল আনোয়ার, সাকিব শাকিল, সদ্য সমুজ্জল, রকিব লিখন, ঋজু রেজুয়ান, শিমুল জাবালী, মনজুর রহমান, তুলি রহমান, শামীম পাটোয়ারী, শাহাদত সুজন, হাবিবুল ইসলাম তোতা, রমজান বিন মোজাম্মেল, আশরাফুল নয়ন, অরিন্দম মাহমুদ, ফারজানা জাহান, মোহাম্মদ নাসির, বিশ্বজিৎ দাশ, আবু রায়হান, এস এম আনিছুর রহমান, সিকতা কাজল, অনন্য রাসেল, আমির খসরু সেলিম, শাকিবুল শাকিল, মাহমুদ কাওছার, প্রিয়ম পলাশ, নিরব সাগর, মারুফ আহমদ নয়ন, নুরুল ইসলাম বাবুল, আল আমিন মোহাম্মদ, মানিক বাহার, আব্দুল হাদী, মোঃ ইমদাদুল হক, অদিতি রায়, প্রিয়ংকা, আমিনুল ইসলাম রনজু রায় প্রমুখ। পুরস্কার প্রদানের পূর্বে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করে।

    আরও পড়ুন