| |
শিরোনাম
ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী লাশগুলো যাতে ভেসে না ওঠে, তাই পেট চিড়ে দিচ্ছিলেন’ রংপুরে ৪৪ কোটি টাকার প্রকল্পের হিসাব চাইলেন নাগরিকেরা ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে : সেলিম উদ্দিন ভারতে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকসে সুমাইয়ার ব্রোঞ্জ
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে : সেলিম উদ্দিন
  • দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে : সেলিম উদ্দিন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ

    দেশে একটি যোগসাজশের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

    তিনি বলেন, দেশের স্বার্থে জাতীয় কল্যাণ, স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখা এবং জনগণের স্বার্থ রক্ষায় মজলিসে শূরা সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

    বুধবার (২৫ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য নির্বাচিত মহানগর মজলিসে শূরা সদস্যদের শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    রাজধানীর মহানগর কার্যালয়ের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যে-কোনো বিষয়ে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করা প্রয়োজন।

    নবনির্বাচিত শূরা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শূরা সদস্য হিসেবে প্রত্যেকের ওপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয়েছে। সংগঠনের নীতি ও আদর্শের আলোকে দায়িত্ব পালনের পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক পরামর্শ ও মতামত দেওয়া গঠনতান্ত্রিক দায়িত্ব। পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

    তিনি আরও বলেন, দায়িত্ব কেবল পদ-পদবির বিষয় নয়, এটি একটি আমানত। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

    অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিমসহ ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত শূরা সদস্যরা উপস্থিত ছিলেন।

    দলীয় সূত্রে জানানো হয়, ঢাকা মহানগর উত্তরের রুকনদের ভোটে প্রথম ধাপে ১৬১ জন শূরা সদস্য নির্বাচিত হন। তাঁদের মধ্যে ১০৯ জন পুরুষ ও ৫২ জন নারী। দ্বিতীয় ধাপে নির্বাচিত শূরা সদস্যদের ভোটে আরও ৪২ জন নির্বাচিত হন। তাঁদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১০ জন নারী। এ ছাড়া মহানগরী আমীর ১৬ জনকে মনোনীত করেন।

    বুধবার বিকেল ৩টায় নারী শূরা সদস্যরা এবং সন্ধ্যা সাড়ে ৭টায় পুরুষ সদস্যরা মহানগর আমিরের পরিচালনায় শপথ গ্রহণ করেন।

    আরও পড়ুন