| |
  • প্রচ্ছদ
  • খেলা
  • ভারতে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকসে সুমাইয়ার ব্রোঞ্জ
  • ভারতে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকসে সুমাইয়ার ব্রোঞ্জ

    Icon
    এশিয়ান দর্পন ডেস্ক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ণ

    ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস প্রতিযোগিতার প্রথম দিনেই ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। বুধবার (২৫ নভেম্বর) নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন বাংলাদেশের স্প্রিন্টার সুমাইয়া দেওয়ান।

    ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে স্বাগতিক ভারতের মৃথিকা টি ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন। ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক পেয়েছেন শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপামা। সুমাইয়া ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। একই ইভেন্টে বাংলাদেশের আরেক অ্যাথলেট রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হয়েছেন।

    ২৫ নভেম্বর শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এতে বিমসটেকভুক্ত সাত দেশের অ্যাথলেটরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের ৫৪ সদস্যের প্রতিনিধিদলে রয়েছেন ৩৬ জন অ্যাথলেট।

    আরও পড়ুন