| |
  • প্রচ্ছদ
  • জেলার খবর
  • সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
  • সিরাজগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

    Icon
    নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
    CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 85?

    সিরাজগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে পাবনার ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সাগরও রয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া এবং সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার অন্য দুজন হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. ইলিয়াস সরকার (২২) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. মাইনুল ইসলাম (১৯)।

    সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদী হাসান সাগরকে শহরের সয়াধানগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে পাবনার ফরিদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    পুলিশের ভাষ্য, মেহেদী হাসান সাগরের বিরুদ্ধে পাবনাসহ দেশের বিভিন্ন জেলায় নাশকতার পরিকল্পনা ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে। নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালন এবং নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার উদ্দেশ্যে তিনি সিরাজগঞ্জে অবস্থান করছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। তাঁর বিরুদ্ধে পাবনার ফরিদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।

    এদিকে একই দিন সদর উপজেলার বাগবাটি ও সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের অন্য দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    আরও পড়ুন