| |
শিরোনাম
ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী লাশগুলো যাতে ভেসে না ওঠে, তাই পেট চিড়ে দিচ্ছিলেন’ রংপুরে ৪৪ কোটি টাকার প্রকল্পের হিসাব চাইলেন নাগরিকেরা ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন একনেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে : সেলিম উদ্দিন ভারতে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকসে সুমাইয়ার ব্রোঞ্জ
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • রপ্তানির কনটেইনারে মিলল ৪০ হাজার পিস ভিন্ন পোশাক
  • শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা

    রপ্তানির কনটেইনারে মিলল ৪০ হাজার পিস ভিন্ন পোশাক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ

    তৈরি পোশাক রপ্তানির ঘোষণা দিয়ে পাঠানো একটি কনটেইনার খুলে পাওয়া গেছে সম্পূর্ণ ভিন্ন ধরনের ৪০ হাজার ৮ পিস পোশাক। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল দিয়ে উৎপাদিত ঘোষিত পণ্যের পরিবর্তে ভিন্ন উৎসের পোশাক রপ্তানির চেষ্টা করছিল গাজীপুরের রপ্তানিকারক প্রতিষ্ঠান বেকেসি সুয়েটার লিমিটেড।

    এতে সরকারের প্রায় ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস হাউস আইসিডি।

    বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড অফডকে কনটেইনারটি খুলে কায়িক পরীক্ষা চালিয়ে এসব পণ্য শনাক্ত করেন কাস্টমস কর্মকর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বেকেসি সুয়েটার লিমিটেড বন্ড সুবিধায় কাঁচামাল আমদানি করে সেগুলো দিয়ে লেডিস ও মেন্স সুয়েটার, লেডিস স্কার্ট এবং লেডিস প্যান্ট তৈরির ঘোষণা দিয়েছিল। এসব পণ্য রপ্তানির জন্য চালানটি প্রস্তুত করা হয়। চালানটির ঘোষিত মূল্য ছিল ৫২ হাজার ১০ মার্কিন ডলার। এর গন্তব্যস্থল ছিল লেবানন। তবে ইউডিতে উল্লেখ করা নোটিফাই পার্টি ছিল বেলজিয়াম।

    কাস্টমস কর্মকর্তারা জানান, রপ্তানি চালানটিতে ঘোষণাবহির্ভূত পণ্য রয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ২৫ নভেম্বর পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেডে অভিযান চালানো হয়। এ সময় কনটেইনার খুলে ঘোষিত পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ধরনের ৪০ হাজার ৮ পিস স্টকলটের তৈরি পোশাক পাওয়া যায়।

    কাস্টমস হাউস আইসিডি সূত্রে জানা গেছে, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত ঘোষিত পণ্য রপ্তানি না করে ভিন্ন উৎসের ও ভিন্ন প্রকৃতির পোশাক রপ্তানির চেষ্টা করছিল প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সরকারের আনুমানিক ৭০ লাখ টাকার শুল্ক এবং ৪ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকার মূসক ফাঁকির চেষ্টা করা হয়েছে।

    এ ঘটনায় সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির মামলা দায়েরের প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টমস হাউস আইসিডি।

    আরও পড়ুন