| |
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৭
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৭

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ

    রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে ৪৯৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    অভিযানে বিদেশি পিস্তল, গুলি, হাতবোমা, ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

    আজ বুধবার (২৫ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

    তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং চুরি, ছিনতায়, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ডিএমপির ৫০টি থানা এলাকায় একযোগে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৪৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    তিনি আরও বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ১০০ জন, মিরপুর বিভাগে ১১৭ জন, গুলশান বিভাগে ৪১ জন এবং উত্তরা বিভাগে ৪২ জন রয়েছেন।

    অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, চারটি রামদা, তিনটি ছুরি, একটি দা, একটি চাপাতি, পাঁচটি অবিস্ফোরিত হাতবোমা, তিনটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, এক লিটার কাঁচা পেট্রোল, ৫২২ পিস ইয়াবা, আট বোতল বিদেশি মদ, এক হাজার টাকা ও একটি মোবাইল ফোনসহ চোরাই মালামাল এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

    মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

    ডিএমপি আরও জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। নগরবাসীর জানমালের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন