| |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • জেলার খবর
  • স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা
  • স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

    Icon
    নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ
    প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

    মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছেন স্বামী সজীব মিয়া (৩০)। আহত অবস্থায় তিনি পুলিশের হেফাজতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

    আজ রোববার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।

    গতকাল শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২)।

    স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন সজীব। উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীদের সামনেই নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন সজীব। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজীব মিয়া এখনো ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

    স্থানীয়দের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।

    ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, নিহত উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

    আরও পড়ুন