| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • ঢাকায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২৯৯
  • ঢাকায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ২৯৯

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

    রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

    অভিযানে ককটেল, গাঁজা, ইয়াবা, পেট্রোলসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

    আজ শনিবার (২১ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    তিনি জানান, কোন বিভাগে কতজন গ্রেপ্তার:
    মিরপুর বিভাগ: ৭৩ জন
    তেজগাঁও বিভাগ: ৪৮ জন
    উত্তরা বিভাগ: ৪৭ জন
    ওয়ারী বিভাগ: ৩৭ জন
    মতিঝিল বিভাগ: ২৬ জন
    রমনা বিভাগ: ২৩ জন
    লালবাগ বিভাগ: ১৯ জন
    গুলশান বিভাগ: ১৮ জন
    গোয়েন্দা বিভাগ (ডিবি): ৪ জন
    এসআরইউ বিভাগ: ৪ জন

    উদ্ধারকৃত আলামত:অভিযান চলাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল এবং ৪টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। এছাড়া ২৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা, ৪ বোতল তরল পেট্রোল, ২টি পেট্রোলযুক্ত পলিথিনের গোলা, ১টি গ্যাসলাইট, ৬টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

    এ ছাড়া গোয়েন্দা বিভাগ চারজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) চারজনকে গ্রেপ্তার করেছে।

    ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

    আরও পড়ুন