| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন, আসামি ছিনতাই
  • টুঙ্গিপাড়া থানায় হামলা ও আগুন, আসামি ছিনতাই

    Icon
    জেলা প্রতিবেদক, গোপালগঞ্জ
    প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

    আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর দলটির কয়েকজন নেতাকর্মীকে আটকের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে থানায় এই হামলা চালানো হয়।

    হামলাকারীরা থানা চত্বরে থাকা পুলিশের একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং থানা থেকে আটককৃত আসামিদের ছিনিয়ে নিয়ে যায়।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতার অভিযোগে মঙ্গলবার দিনভর ও সন্ধ্যায় পাটগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ।

    এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হাজারো লোকজন জড়ো করা হয়।

    সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিছিল সহকারে টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

    একপর্যায়ে হামলাকারীদের তোপের মুখে পুলিশ সদস্যরা পিছু হটে নিরাপদ স্থানে সরে গেলে হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। তারা থানা চত্বরে থাকা পুলিশের অন্তত তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং হাজতখানা থেকে আটককৃতদের ছাড়িয়ে নিয়ে যায়।

    টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম জানান, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তারকৃত আসামিদের ছিনিয়ে নেওয়ার খবর তিনি পেয়েছেন। এছাড়া রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে পাটগাতী বাজার সংলগ্ন এলাকায় গোপালগঞ্জ-৩ আসনের বিএনপি সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িসহ চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকার কয়েকটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

    টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ বলেন, থানা ও আশপাশের এলাকায় আগুনের খবর পেয়ে তাদের গাড়ি প্রস্তুত থাকলেও নিরাপত্তার অভাবে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি।

    অন্যদিকে, জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে নিলফা বাজার, খালেক বাজার ও পাটগাতী মোড়সহ গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে হামলাকারীরা।

    পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরা থানায় হামলা ও যানবাহনে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাইকে ঘোষণা দিয়ে থানায় হামলা, ভাঙচুর ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কাউকেই ছাড় দেওয়া হবে না; ভিডিও ফুটেজ ও অডিও রেকর্ড দেখে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন