| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • রংপুর
  • পঞ্চগড়ে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় বেড়েছে শীত
  • তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড

    পঞ্চগড়ে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় বেড়েছে শীত

    Icon
    জেলা প্রতিবেদক, পঞ্চগড়
    প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

    হিমালয় থেকে বয়ে আসা উত্তরের হিমেল বাতাস আর মেঘাচ্ছন্ন আবহাওয়ায় শীতের আমেজ বেড়েছে সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে। সকাল গড়িয়ে বেলা গড়ালেও দেখা মিলছে না সূর্যের। হালকা কুয়াশা ও মেঘের চাদরে ঢাকা পড়ে যাওয়ায় দিনের বেলায়ও অনুভূত হচ্ছে বেশ শীত।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত এক সপ্তাহে জেলার তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে।

    সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় সূর্যের কোনো দেখা মেলেনি। মেঘলা আকাশের সঙ্গে ঠান্ডা বাতাসে সকাল থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। আবহাওয়ার এই আকস্মিক পরিবর্তনে কিছুটা ব্যাহত হচ্ছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

    বিশেষ করে ভোরে জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া কৃষক, দিনমজুর ও শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। প্রয়োজনের তাগিদে কাজে বের হলেও ঠান্ডা বাতাস ও সূর্যের আলো না থাকায় স্বস্তি পাচ্ছেন না তারা।

    তেঁতুলিয়া বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী রবিউল জানান, গতকালের তুলনায় আজ আবহাওয়ায় বেশ পরিবর্তন এসেছে। সকাল থেকেই ঠান্ডা বাতাস বইছে। স্থানীয় বাসিন্দা জুয়েল বলেন, “আজ সকাল থেকেই বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে।

    আকাশে সূর্যের দেখা না থাকায় শীতের অনুভূতিও বেশি হচ্ছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে শীত যেন জেঁকে বসতে শুরু করেছে, গরম কাপড় ছাড়া বাইরে থাকা কঠিন হয়ে পড়েছে।

    তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবেন্দ্র নাথ রায় জানান, মঙ্গলবার সকাল ৬টায় ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় এবং পরে সকাল ৯টায় তাপমাত্রা কমে দাঁড়ায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

    তিনি আরও বলেন, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে ভূপৃষ্ঠে পৌঁছাতে পারছে না, ফলে দিনের বেলায় ভূপৃষ্ঠের তাপমাত্রা না বাড়ায় এমন শীতল আবহাওয়া অনুভূত হচ্ছে।

    আরও পড়ুন