| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ
  • ষড়যন্ত্র রুখতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং তৈরি পোশাকশিল্পের নিরাপত্তা ও উৎপাদন সচল রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সংবাদমাধ্যমের তথ্যমতে, রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তিনি এই বার্তা দেন।

    বৈঠক সূত্রে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দেশে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা বা ষড়যন্ত্র মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনকে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    বিশেষ করে দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিরসন এবং কারখানার উৎপাদন নির্বিঘ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে।

    এর ব্যর্থতায় তাদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দেওয়া হয়।

    প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকার পরিবেশ-পরিস্থিতি যেকোনো মূল্যে শান্ত রাখার নির্দেশ দিয়েছেন। নিজ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হলে জনপ্রতিনিধিদেরও জবাবদিহির মুখোমুখি হতে হবে বলে বৈঠকে সতর্ক করা হয়েছে।

    এ ছাড়া, সন্ত্রাস, খুন ও চাঁদাবাজি দমনে কোনো ধরনের ছাড় না দিয়ে অপরাধী চক্রের নেটওয়ার্ক ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

    আরও পড়ুন