ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মার্কিন দূতাবাসের একটি সূত্র সংবাদমাধ্যমকে বৈঠকের বিষটি নিশ্চিত করলেও দুই কূটনীতিকের মধ্যে ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিস্তারিত কিছু জানায়নি।
মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে ঢাকায় আসেন।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে দুই কূটনীতিকের এ বৈঠক বিশেষ গুরুত্ব পেয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে ঢাকা।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে দুই পরাশক্তি ও প্রতিবেশী দেশের শীর্ষ কূটনীতিকের এ সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চলত বছরের ১২ জানুয়ারি ঢাকায় দায়িত্ব গ্রহণ করেন এবং ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী চলতি বছরের জুনে ঢাকায় তাঁর কার্যালয়ে যোগ দেন।
























