| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • রংপুর
  • শুক্রবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • শুক্রবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

    জরুরি রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের সুবিধার্থে পার্শ্ববর্তী গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য শুক্রবার (১৩ নভেম্বর) পর্যায়ক্রমে মোট সাড়ে ৭ ঘণ্টা রংপুরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাপলা চত্বর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন ১১ কেভি আশরতপুর ফিডারের এলাকাগুলোতে দুটি ধাপে এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে:

    প্রথম ধাপ: সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত (সাড়ে ৪ ঘণ্টা)। দ্বিতীয় ধাপ: দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (৩ ঘণ্টা)।

    যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না: আশরতপুর ফিডারের আওতাভুক্ত বিএডিসি, চকবাজার, ঢাকাইয়াপাড়া, সালামের মোড়, কামারের মোড়, সিদ্দিক মেমোরিয়াল, ভিআইপি শাহাদাত, তাজহাট মোল্লাপাড়া, ডিমলা, কানুন ঘোটলা, চিনিয়াপাড়া, পার্কের মোড় এবং আবু সাঈদ চত্বর সংলগ্ন এলাকায় এই সময়ে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

    সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কাজ দ্রুত শেষ হলে নির্ধারিত সময়ের আগেই পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।

    গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য নেসকো রংপুর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

    আরও পড়ুন