| |
শিরোনাম
শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীদের রাশেদ খাঁনের হুঁশিয়ারি
  • নুসরাতের বাড়িতে হামলায় আওয়ামী সন্ত্রাসীদের রাশেদ খাঁনের হুঁশিয়ারি

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে গভীর রাতে আওয়ামী সন্ত্রাসীদের পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন।

    বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন।

    এক বিবৃতিতে গণঅধিকার পরিষদ নেতা রাশেদ খাঁন বলেন, জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত মহিলা সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে এই কাপুরুষোচিত হামলা চালিয়ে কোনো ছাড় পাবে না আওয়ামী সন্ত্রাসীরা। ক্ষমতার অপব্যবহার ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করার যে চেষ্টা ফ্যাসিবাদী শক্তির দোসররা চালিয়ে যাচ্ছে, তা এদেশের জনগণ মেনে নেবে না। অনতিবিলম্বে হামলায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

    বুধবার (১১ নভেম্বর) দিবাগত গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে অবস্থিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষের আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

    রাশেদ খাঁন জানান, স্থানীয় প্রশাসনের তথ্য মতে, রাস্তা থেকে বাড়িটি লক্ষ্য করে পরপর কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। নতুন বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও পুরাতন বাড়ির আশপাশে সিসিটিভি ক্যামেরা না থাকায় অপরাধীদের চিহ্নিত করতে কিছুটা সময় লাগছে।

    কুষ্টিয়া পুলিশ সুপার, দৌলতপুর থানার ওসিসহ স্থানীয় পুলিশ প্রশাসন এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে উল্লেখ করে রাশেদ খাঁন লেখেন, এই ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য ঢাকা থেকেও পুলিশের একটি বিশেষজ্ঞ টিম যাচ্ছে। অগ্নিসন্ত্রাসের এই ঘটনায় যথাযথ পদক্ষেপ নিতে এরইমধ্যে সরকারের পক্ষ থেকে পুলিশ-প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

    প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লেখেন, আশা করি, শীগগির অগ্নিসন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত আওয়ামী দুর্বৃত্তরা গ্রেফতার হবে। জুলাই গণঅভ্যুত্থানে সম্পৃক্ত যে কারও ওপর হামলা, বাড়িঘর আগুনসহ আওয়ামী দুর্বৃত্তদের যে কোনো নাশকতাকে শক্তভাবে মোকাবিলা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

    শেষে তিনি লেখেন, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসীর ন্যূনতম ছাড় পাবে না, ইনশাআল্লাহ। আওয়ামী অপশক্তিকে মোকাবিলা করতে সরকারের পাশাপশি গণঅভ্যুত্থানের শক্তি সমূহকেও সজাগ থাকতে হবে।

    ঘটনার পর নুসরাত তাবাসসুম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, “বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।”

    এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকেও এই হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ বা ক্ষমতাচ্যুত দলের সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ ও ঘটনার পেছনের জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।

    আরও পড়ুন