| |
শিরোনাম
১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী দল হিসেবে আওয়ামী লীগের তদন্ত এগোচ্ছে : প্রসিকিউটর তামিম বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ ৩ দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

    জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন।

    আজ মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আন্তালিয়ার বিলাসবহুল ‘ম্যাক্স রয়েল হোটেল’-এ অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই উচ্চপর্যায়ের বৈঠকটি শুরু হয়

    বৈঠকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, এই দ্বিপক্ষীয় সংলাপে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত রয়েছেন।

    কপ-৩১ সম্মেলন শুরুর প্রাক্কালে আয়োজিত এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জলবায়ু অর্থায়ন, প্রতিরক্ষা সহযোগিতা এবং রোহিঙ্গা সংকট সমাধানসহ নানা দ্বি-পাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চলমান কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে উভয় নেতাই একমত প্রকাশ করেন।

    এর আগে, তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার বিকেল ৪টা ৩ মিনিটে আন্তালিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমান বন্দরে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁর সঙ্গে সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরে রয়েছেন।

    আগামী ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনের প্লেনারি সেশনে বাংলাদেশের পক্ষ থেকে জলবায়ু অর্থায়ন এবং উন্নয়নশীল দেশের দাবি-দাওয়ার ওপর বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

    এছাড়া সম্মেলনের সাইডলাইনে অন্যান্য বৈশ্বিক নেতাদের সঙ্গেও তাঁর একাধিক দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।

    আরও পড়ুন