| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল
  • শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

    অনিয়ম, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ এবং প্রবিধান বা শর্ত লঙ্ঘনের মতো বিভিন্ন গুরুতর অভিযোগে গত ১৫ বছরে দেশের ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিলসহ যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে এনজিওবিষয়ক ব্যুরো। ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে এসব সংস্থার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

    আজ সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য আনুষ্ঠানিকভাবে জানান।

    সংসদে জানানো হয়, নির্ধারিত সময়ে নিবন্ধন নবায়নের আবেদন না করা, নিবন্ধনের শর্ত ভঙ্গ, স্বাক্ষর জালিয়াতি এবং ভুয়া বা জাল অভিপ্রায়পত্র দাখিলসহ বিভিন্ন অপরাধের প্রমাণ পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    তবে দেশের উন্নয়নমূলক কার্যক্রমে এনজিওগুলোর অবদান থাকলেও কোনো সংস্থা বেআইনি বা অশুভ কার্যকলাপে জড়ালে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে স্পষ্ট করা হয়েছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা (এনজিও) গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ১৯৯০ সালে এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠার পর থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এ ব্যুরোর মাধ্যমে বৈদেশিক অনুদানপ্রাপ্ত এনজিওগুলোর স্বেচ্ছাসেবামূলক প্রকল্প কার্যক্রম সমন্বয় করা হচ্ছে।

    বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এবং জাতিসংঘের ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ (এসডিজি) অর্জনে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, জনস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গসমতা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, নারী নির্যাতন প্রতিরোধ, সুপেয় পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে এনজিও বিষয়ক ব্যুরো বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে সমন্বয় করছে।

    এনজিও বিষয়ক ব্যুরো নিজস্ব এবং সরকারের বিধিবিধানের আওতায় নতুন এনজিওর নিবন্ধন প্রদান, নিবন্ধন নবায়ন, প্রকল্প অনুমোদন, অর্থছাড়, এনজিওগুলোর প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও তদারকিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়ে এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধন বাতিলসহ কার্যক্রম বন্ধ ঘোষণা করা এনজিওর সংখ্যা মোট ৭২২টি। বিভিন্ন কারণে এসব এনজিওর নিবন্ধন বাতিল করা হয়।

    নিবন্ধন বাতিলের উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে-নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আবেদন না করা, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ, নিবন্ধনের সময় দেওয়া শর্ত এবং পরবর্তী সময়ে ব্যুরোর আইনানুগ নির্দেশ অমান্য করা ও ভুয়া বা নকল লেটার অব ইনটেন্ট (এলওআই) দাখিল করা।

    আরও পড়ুন