বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স-এর এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তার পক্ষে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার (৯ নভেম্বর) রয়টার্সের দেখা একটি চিঠিতে এ তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই শেখ হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।
চিঠিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে এ ধরনের কোনো আনুষ্ঠানিক আবেদন বা যোগাযোগ সম্পন্ন হলো।
রয়টার্স সূত্রে জানা যায়, শেখ হাসিনা আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে এবং আদালতে আত্মসমর্পণ করার লক্ষ্যেই দেশে ফেরার পরিকল্পনা করছেন। এর আগে তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন।
আওয়ামী লীগের একাধিক জ্যেষ্ঠ সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, পাসপোর্ট ও প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তার বাংলাদেশে ফেরার তারিখ চূড়ান্ত করা হবে।
বর্তমানে রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এ পরিস্থিতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন যেমন দেশের অভ্যন্তরে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দিতে পারে, তেমনি ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
সূত্র: রয়টার্স
























