| |
শিরোনাম
  • প্রচ্ছদ
  • অপরাধ ও আইন
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৪
  • রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৪৪

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

    রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও মাদকবিরোধী টানা ২৪ ঘণ্টার অভিযানে ৫৪৪ জন গ্রেপ্তার হয়েছেন। অভিযানে বিভিন্ন অপরাধ ও মাদকদ্রব্য সংশ্লিষ্টতায় মোট ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

    ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

    শুক্রবার (৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

    তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৫ জন, মতিঝিল বিভাগ ৪৪ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৪৪ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৯ জন, এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    অভিযানকালে ৫৪০ গ্রাম গাঁজা, ৬২৫৮পিস ইয়াবা, ৪.২ গ্রাম ৪ পুরিয়া হেরোইন, ৩৭ টি প্যাথেড্রিন ইনজেকশন, ২টি চাকু, ২টি কাটার উদ্ধার করা হয়।

    বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

    আরও পড়ুন