| |
শিরোনাম
দীর্ঘ ২২ বছর পর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার না দিলে প্রতিবাদ করবো শুধু ‘ডিসেম্বরকেন্দ্রিক’ ঐক্যে যাবে না এনসিপি ১৮ দিনে ৩১৭ কারখানায় উৎপাদন ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের সাবেক প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ  সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বেড়েছে ১৩৮ শতাংশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পা দিয়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • খুলনার বন্ধ শিল্পকারখানা চালুর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • খুলনার বন্ধ শিল্পকারখানা চালুর আশ্বাস প্রধানমন্ত্রীর

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
    CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 90?

    খুলনার বন্ধ শিল্পকারখানা দ্রুত চালু করে শিল্পাঞ্চলের অতীত গৌরব ফিরিয়ে আনা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা মহানগরীর ডাকবাংলা মোড়ে আকস্মিক এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব আশ্বাস দেন।

    সফরসূচিতে না থাকলেও বিএনপি নেতাদের অনুরোধে এ পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টা ২১ মিনিটে তাকে বহনকারী ‘সবার আগে বাংলাদেশ’ বাসটি ডাকবাংলা মোড় অতিক্রম করার সময় খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন পথসভা মঞ্চ থেকে তাকে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

    তার আহ্বানে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী বাস থেকে নেমে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সামনে নির্মিত মঞ্চে যান। এ সময় তিনি প্রটোকল ভেঙে বাস থেকে নেমেই সোজা হেঁটে যান জনতার দিকে এবং হাত বাড়িয়ে দেন কর্মীদের দিকে।

    পথসভায় প্রধানমন্ত্রী খুলনার শিল্পকারখানা পুনরায় চালু, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও স্বাস্থ্যসেবার সমস্যা সমাধানের বিষয়ে আশ্বাস দেন।

    এর আগে একই মঞ্চে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। তিনি খুলনার সার্বিক উন্নয়ন ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

    তার আগে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তিনি বলেন, সকাল থেকে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন। তাদের প্রত্যাশার কথা বিবেচনা করে তিনি যেন পথসভায় কিছু সময় দেন।

    এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

    আরও পড়ুন