| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম
  • দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

    দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এই দর নির্ধারণ করেছে।

    এতে ভ্যাটসহ ভালো মানের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

    আজ (৫ নভেম্বর) বৃহস্পতিবার সকালে এ দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।

    ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৩৪১ টাকা।

    এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৯০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩৭৩ টাকা।

    আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

    এর আগে গত ০৪ নভেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা,

    ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়।

    এদিকে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৫ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৬৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

    প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।

    বাজুস জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ২ নভেম্বরও ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছিল বাজুস। তবে দেশের বাজারে সোনার দাম পরিবর্তন হলেও রুপার নির্ধারিত দামে কোনো রদবদল হয়নি।

    আরও পড়ুন