আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব
যারা সময়ের গভীরতা বুঝে চলবেন, তাঁরাই আজকের দিনে স্থিরতা ও সাফল্যের স্বাদ পাবেন। সময়কে বুঝে মোকাবিলা করলে ভাগ্য ও কর্মের মিশ্রণে নতুন সুযোগ আসবে। দান, সুকর্ম, প্রেম ও আধ্যাত্মিক অনুশীলনে আজ বিশেষ শুভ ফল পেতে পারেন।
কার্তিক মাসের এই গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতিকে এক স্থির মাধুর্য দিয়েছে। হেমন্তের প্রারম্ভে কার্তিক মাসের প্রকৃতিতে নতুন শক্তির সঞ্চার হচ্ছে। এই সময় জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। সময়কে বুঝে চললে, ধৈর্য ও সতর্কতার সঙ্গে এগোলে জীবন সহজ হতে পারে। প্রীতি যোগের প্রভাবে মনে শান্তি ও সম্পর্কে মধুরতা, আত্যবিশ্বাস বাড়তে পারে।
ধর্মকর্ম ও ইতিবাচক চিন্তা আজকের দিনের মূল শক্তি। জীবনের কঠিন সময়ে স্থির থেকে এগোতে পারলে সাফল্য ও সম্মানের পথ খুলতে পারে। সময়কে বুঝে এগোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই ।
আজ রোববার, ২৫ অক্টোবর ২০২৬ ইংরেজি, ৯ কার্তিক ১৪৩৩ বাংলা, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১, মেষ:
আজ মানুষিক স্থিরতা ধরে রাখুন, আপনার সিদ্ধান্তে স্থিরতা আনতে পারলেই কাজ এগোবে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, তবে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। অর্থের ক্ষেত্রে হিসাব করে এগোলে নিরাপত্তা বাড়বে। মানসিক চাপ কমান, ইতিবাচক কাজে মন দিন। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত বিশ্রাম নিন।
২, বৃষ:
আজ যোগাযোগ মনোযেগ দিন,ধৈর্য ও বাস্তববুদ্ধিই আপনাকে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে ধীরে চলা কাজ নতুন গতি পেতে পারে। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। পরিবারে দায়িত্বশীল আচরণ সম্পর্কের উষ্ণতা বাড়াবে। অতিরিক্ত চিন্তা এড়িয়ে নিয়মিত বিশ্রাম নিন।
৩, মিথুন:
আজ অস্থিরতা কমান, যোগাযোগ ও বুদ্ধির সঠিক ব্যবহার আপনাকে এগিয়ে দিতে পারে। কর্মক্ষেত্রে নতুন সহযোগিতা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কথা বলায় সতর্কতা বজায় রাখুন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
৪, কর্কট:
আজ কথা বলায় ও আচরন শুদ্ধ রাখুন,পরিবার ও কর্মক্ষেত্রে ভারসাম্য রাখতে পারলেই সুফল পাবেন।সময় নষ্ট করবেন না এবং রাত্রি জাগরণ এড়িয়ে চলুন। অর্থের ক্ষেত্রে সতর্কতা জরুরি। মানসিক স্থিরতা বজায় রাখুন।
৫, সিংহ:
আজ নেতৃত্ব ও আত্মবিশ্বাসের সুযোগ তৈরি হবে। যোগাযোগ ঠিক রাখুন। কর্মক্ষেত্রে নিজের যোগ্যতা প্রকাশ করুন, তবে অহংকার এড়িয়ে চলুন। অর্থের ক্ষেত্রে সম্ভাবনা থাকলেও সংযম জরুরি।
৬, কন্যা:
আজ বিশ্লেষণী চিন্তা ও দায়িত্ববোধ আপনাকে এগিয়ে রাখবে। কর্মক্ষেত্রে পুরোনো কাজ নতুন পরিকল্পনায় এগোতে পারে। অর্থনৈতিক হিসাব গুছিয়ে নিন। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকুন।
৭, তুলা:
আজ সিদ্ধাম্তে সচেতন থাকুন ভারসাম্য ও ন্যায়ের অনুভূতি আপনাকে শক্তি দেবে। কর্মক্ষেত্রে সহযোগিতার সুযোগ আসতে পারে। অর্থের বিষয়ে সতর্ক থাকুন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন।
৮, বৃশ্চিক:
আজ যোগাযোগ ঠিক রাখুন,গভীর চিন্তা ও দায়িত্ববোধ আপনাকে এগিয়ে দিতে পারে। কর্মক্ষেত্রে গোপনীয় বিষয়ে সতর্ক থাকুন। অর্থনৈতিক সিদ্ধান্তে তাড়াহুড়ো নয়। মানসিক চাপ কমাতে প্রকৃতির সান্নিধ্য নিন।
৯, ধনু:
আজ প্রসারিত চিন্তা ও আশাবাদ আপনাকে শক্তি দেবে। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা এগোতে পারে। অর্থের ক্ষেত্রে সম্ভাবনা থাকলেও সংযম জরুরি। স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত বিশ্রাম নিন।
১০, মকর:
আজ দায়িত্ববোধ ও স্থিরতা আপনার শক্তি। কর্মক্ষেত্রে পুরোনো জটিল কাজ নতুন পরিকল্পনায় এগোতে পারে। অর্থনৈতিক বিষয়ে সতর্ক থাকুন। পরিবারে দায়িত্বশীল আচরণ উপকারী হবে।
১১, কুম্ভ:
আজ আত্মোপলব্ধি নতুন চিন্তা ও স্বাধীনতার অনুভূতি জাগবে। কর্মক্ষেত্রে উদ্ভাবনী ধারণা কাজে লাগাতে পারেন। অর্থের বিষয়ে সতর্ক থাকুন। সামাজিক যোগাযোগে সতর্কতা বজায় রাখুন।
১২, মীন:
আজ স্থিরতা থাকবে, আধ্যাত্মিক চিন্তা ও সহানুভূতি আপনাকে শক্তি দেবে। কর্মক্ষেত্রে সহযোগিতার সুযোগ আসতে পারে। অর্থনৈতিক বিষয়ে হিসাব করে এগোলে ভালো। মানসিক স্থিরতা বজায় রাখুন।


























