ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই ব্যাগেজ যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। উদ্ধার করা ৮১.৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের এই মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে এই তথ্য জানা গেছে।কাস্টমস গোয়েন্দা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি ও তদারকি জোরদার করা হয়।
বিমানবন্দর গ্রিন চ্যানেল ও ব্যাগেজ বেল্ট এলাকায় অভিযান চালিয়ে সংশ্লিষ্ট দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত এই ৮১.৫০ লিটার মদ আটক করা হয়।
যাত্রী প্রতি অনুমোদিত ১ লিটারের অতিরিক্ত অংশ ব্যাগেজ নিয়মের পরিপন্থী হওয়ায় এসব পণ্য বাজেয়াপ্ত করা হয়।জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বিমানবন্দরে অবৈধ চোরাচালান,
রাজস্ব ফাঁকি এবং ব্যাগেজ সুবিধার অপব্যবহার রোধে কাস্টমস গোয়েন্দাদের কঠোর নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।




























