দেশের প্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবন এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও নীতি-বিশ্লেষক ড. আর এ তিতুমীর।
তিনি বলেন, আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রযুক্তি খাতের প্রসারের কোনো বিকল্প নেই। নতুন নতুন প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে উঠলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পাশাপাশি দেশের সার্বিক অর্থনীতি গতিশীল হবে।
তাই উদ্ভাবনী স্টার্টআপ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে নীতিগত সহায়তার পাশাপাশি আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা দেওয়া সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি আরও উল্লেখ করেন, বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সাথে তাল মিলিয়ে চলতে দেশীয় প্রযুক্তি খাতকে শক্তিশালী করা অত্যন্ত জরুরি। প্রযুক্তি খাতের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহায়তার পরিধি আরও সম্প্রসারিত করা হবে।




























