| |
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • রাজপথেই থাকবে বিএনপির নেতাকর্মীরা: গয়েশ্বর চন্দ্র রায়
  • রাজপথেই থাকবে বিএনপির নেতাকর্মীরা: গয়েশ্বর চন্দ্র রায়

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যেমন রাজপথে ছিল, ভবিষ্যতেও তেমনই রাজপথে থাকবে।

    তিনি বলেন, “আমরা রাজপথে ছিলাম, রাজপথেই থাকব। কারণ রাজপথে আমাদের মানায়।” শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষকদল আয়োজিত এক সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করা হয়। কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এতে সভাপতিত্ব করেন। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে দলের নেতাকর্মীরা জুলুম, মামলা ও গ্রেপ্তারের শিকার হয়েছেন।

    অনেক রক্তের বিনিময়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে গেছে। তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ সরকার টাকা দিয়ে ভোট কিনে গঠিত হয়নি।

    তিনি আরও বলেন, শেখ হাসিনা ফিরে আসবেন—এমন গুঞ্জনে যারা ‘ফটকাবাজি’ ও ‘ধাপ্পাবাজি’ করছে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। একইসঙ্গে তিনি নেতাকর্মীদের আহ্বান জানান আইন হাতে না তুলে নিতে এবং সতর্ক করেন যে ফ্যাসিবাদের দোসররা এখনো দলের বা সরকারের ভেতরে লুকিয়ে থাকতে পারে।

    আরও পড়ুন