| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
  • জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

    জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-এর ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    তুরস্কের ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

    বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। সেখানে আনুষ্ঠানিকতা শেষে মোটরশোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে হোটেল ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’-এ নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন।

    সফরে প্রধানমন্ত্রীর প্রধান প্রধান কর্মসূচি ও ব্যস্ততা:উদ্বোধনী অনুষ্ঠান ও সাক্ষাৎ (২২ সেপ্টেম্বর): জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগদান এবং জাতিসংঘ মহাসচিব আয়োজিত স্বাগত প্রাতরাশে অংশগ্রহণ করবেন।

    এদিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বঙ্গ সহ বিভিন্ন বিশ্বনেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বৈশ্বিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

    জলবায়ু ও রোহিঙ্গা বিষয়ক আলোচনা (২৩ সেপ্টেম্বর): আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রতিনিধিদের সাথে বৈঠক, রোহিঙ্গা সংকট সংক্রান্ত উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট এবং ‘জলবায়ু পদক্ষেপ ও ন্যায়সঙ্গত রূপান্তর’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন।

    জাতিসংঘে ভাষণ (২৪ সেপ্টেম্বর): নিউইয়র্ক সময় বিকেল ৫টা ৩০ মিনিটে জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। ভাষণে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, আইনের শাসন, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, নারী ও যুব ক্ষমতায়ন, এবং রোহিঙ্গা সংকট প্রাধান্য পাবে।

    একই দিনে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

    অর্থনৈতিক কূটনীতি ও প্রস্থান (২৫ সেপ্টেম্বর): ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সাথে বৈঠক, কুয়েতের যুবরাজের সাথে দ্বিপাক্ষিক আলোচনা এবং প্রবাসী নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সফর সমাপ্ত করে দেশের উদ্দেশে রওয়ানা দেবেন।

    আরও পড়ুন