| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • ভিকারুননিসায় ৯০ দিনের মধ্যে গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ
  • ভিকারুননিসায় ৯০ দিনের মধ্যে গভর্নিং বডির নির্বাচনের নির্দেশ

    Icon
    আদালত প্রতিবেদক
    প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

    ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক আইনজীবীর করা রিটের প্রাথমিক শুনানি শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং বিচারপতি এ এফ এম সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।

    রুলে ইসমাইল জবিউল্লাহকে ২৬ জুলাই সভাপতি করে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন। শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান এবং কলেজ পরিদর্শক, ভিকারুননিসার এডহক কমিটির সভাপতি ও অধ্যক্ষকে রিটে বিবাদী করা হয়েছে।

    ইসমাইল জবিউল্লাহ মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদদেষ্টা। আদালতে আবেদনের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।

    পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ জানান, ইসমাইল জবিউল্লাহ যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী পদমর্যাদায় এবং বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য।

    তিনি ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরপর বহুবার এডহক কমিটির সভাপতি। আইন হলো দুইবারের বেশি কোনো এডহক কমিটি করা যায় না এবং দুইবারের বেশি কোনো সভাপতি বা সদস্য হতে পারে না। কিন্তু মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, তিনি পরপর তিনবার এডহক কমিটির সভাপতি হলেন।

    এমনকি ২০২৪ সালের গভর্নিং বডি আইনে বলা আছে, যদি নির্বাচন করতে ব্যর্থ হয়, তাহলে সেই সভাপতি এবং সদস্য পরবর্তী কমিটিতে থাকতে পারবে না। কিন্তু নির্বাচন করতে ব্যর্থ হয়েছে, তবুও একই কমিটির সভাপতি ও সদস্যরা পুনরায় আবার বর্তমান এডহক কমিটি গড়েছেন। এই বর্তমান এডহক কমিটিকে চ্যালেঞ্জ করে আমি ১৩ আগস্ট রিট করেছিলাম।

    শুনানি শেষে ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন এবং ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন।

    আরও পড়ুন