| |
শিরোনাম
সমবায় ব্যাংককে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন মহাসড়কে অটোরিকশা চলবে না, তবে জীবন-জীবিকা বিবেচনায় পর্যায়ক্রমে ব্যবস্থা : সড়ক মন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক এআই ব্যবহারে সক্ষম করতে শিশুদের বুনিয়াদি শিখন দক্ষতা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • লংমার্চ করেই জ্বালানি সংকট বাড়াচ্ছে জামায়াত: রাশেদ খাঁন
  • লংমার্চ করেই জ্বালানি সংকট বাড়াচ্ছে জামায়াত: রাশেদ খাঁন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

    জামায়াতে ইসলামী ঘোষিত লংমার্চ কর্মসূচির তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, দলটির এই কর্মসূচির কারণে দেশে জ্বালানি সংকট ও জনভোগান্তি আরো বাড়ছে।

    আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, “বিরোধীদলের নেতাদের মুখে চরম হতাশার ছাপ।

    জামায়াত ঘোষিত লংমার্চে দলের নেতাকর্মীদের বাইরে সাধারণ মানুষের কোনো আগ্রহ বা অংশগ্রহণ নেই। তারা ভেবেছিল রাস্তার দুই ধারে জনতার ঢল নামবে, কিন্তু বিপুল দেশি-বিদেশি বিনিয়োগ সত্ত্বেও সাধারণ মানুষকে টানতে ব্যর্থ হয়েছে দলটি।”

    তিনি আরও বলেন, সাধারণ মানুষ দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট নিয়ে যথেষ্ট সচেতন। দীর্ঘ ১৮-২০ বছরের সমস্যা ও অব্যবস্থাপনার দায় মাত্র ছয় মাসের নতুন সরকারের ওপর চাপানোর চেষ্টা মূর্খতা ছাড়া কিছুই নয়।

    রাশেদ খাঁন আরও দাবি করেন, লংমার্চ কর্মসূচির নামে বিপুল পরিমাণ তেল অপচয় করা হচ্ছে এবং রাস্তাঘাট বন্ধ রাখা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দৈনিক হাজার হাজার পণ্য ও যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ থাকায় রাষ্ট্রের কোটি কোটি টাকার লোকসান হচ্ছে।

    সম্পূর্ণ দলীয় স্বার্থ ও রাজনৈতিক প্রতারণাকে পুঁজি করে জনগণকে ভোগান্তিতে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

    আরও পড়ুন