| |
  • প্রচ্ছদ
  • প্রবাস কথা
  • রাশিয়ার হয়ে যুদ্ধ করা বাংলাদেশিকে উদ্ধার
  • রাশিয়ার হয়ে যুদ্ধ করা বাংলাদেশিকে উদ্ধার

    Icon
    কূটনৈতিক প্রতিবেদক
    প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

    উচ্চ বেতনে চাকরির প্রলোভনে প্রতারিত হয়ে রাশিয়া গিয়ে যুদ্ধে জড়িয়ে পড়া রাজন হোসেন নামে তরুণকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) মস্কো সময় রাত সাড়ে ৯টায় বিমানে ঢাকার পথে রওনা হয়েছে।

    মস্কোয় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান জানান, উদ্ধার পরবর্তী পুরো প্রক্রিয়াটি দূতাবাসের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন করে তাকে ঢাকা ফেরার বিমানে তুলে দেওয়া হয়েছে।

    দূতাবাসের তথ্য অনুযায়ী, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে পৌঁছাবেন। রোববার সকালে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা।

    উচ্চ বেতনের চাকরির প্রলোভনে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে গত ১ জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করে।

    আরও পড়ুন