| |
  • প্রচ্ছদ
  • রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল
  • জেনে নিন আপনার আজকের রাশিফল

    Icon
    রাশিফল ডেস্ক
    প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

    আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।

    শ্রাবণের শেষ ভাগে রবির প্রভাব প্রকৃতি ও জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।

    যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন। সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে।

    দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। শেষ বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।

    আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন। সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ইংরেজি, ২৭ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ২৭ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।

    ১২, রাশিফল

    **মেষ:
    আজ আত্মশক্তি ও বিশ্বাস ধরে রাখুন, কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা দেখা যাবে। পুরনো বাধা কিছুটা কেটে যেতে পারে, তবে রাহুর প্রভাবে মানসিক চাপ ও অস্থিরতা থাকবে। স্বাস্থ্যে সতর্কতার প্রয়োজন। ধৈর্য ধরে এগোলে ভাগ্য সহায় হবে।

    **বৃষ:
    গুরুর শুভ দৃষ্টি আজ আপনার উপর পড়ছে। কর্ম ও অর্থের ক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন। চন্দ্রশুদ্ধির প্রভাবে মানসিক শান্তি বাড়বে। শনির দূরবর্তী প্রভাবে সামান্য বিলম্ব হতে পারে, তবে ধৈর্য রাখলে সাফল্য আসবে। স্বাস্থ্যের যত্ন নিন।

    **মিথুন:
    কিছুটা মানসিক চাপ থাকতে পারে। ধৈর্যের প্রয়োজন হবে। কর্মক্ষেত্রে সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। রাহুর প্রভাবে যোগাযোগে সতর্ক থাকুন। স্বাস্থ্যে সচেতন থাকুন। ধীরস্থিরভাবে কাজ করলে ক্ষতি কমবে।

    **কর্কট:
    ভাগ্য খুবই সহায়ক। কর্ম, অর্থ ও আধ্যাত্মিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। যাদের সময় কঠিন লাগছে, আচরণ শুদ্ধ রাখুন ও কর্মে মনোযোগ দিন এবং রাত্রি জাগরণ এড়িয়ে চলুন। সাফল্য পাবেন।

    **সিংহ:
    সততায় বড় সমস্যার সমাধান হতে পারে। আজ সূর্যের শক্তিতে আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ থাকলেও সচেতনতার অভাবে সমস্যা হতে পারে। মানসিক স্থিরতা ধরে রাখুন। স্বাস্থ্যে সতর্ক থাকুন। সময় বদলাবে।

    **কন্যা:
    গুরুর শুভ দৃষ্টি আজ আপনার উপর পড়ছে। কর্ম ও বিশ্লেষণী কাজে সাফল্য পাবেন। চন্দ্রশুদ্ধির প্রভাবে সিদ্ধান্ত সঠিক হবে। প্রাপ্তির কাজে কিছুটা বিলম্ব হতে পারে, তবে ধৈর্য রাখলে লাভ হবে। স্বাস্থ্যের যত্ন নিন।

    **তুলা:
    অনেক মানসিক চাপ থাকলে ভ্রমণে বেরিয়ে পড়ুন। সম্পর্ক ও অংশীদারিত্বে সতর্ক থাকুন। রাহুর প্রভাবে অস্থিরতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো এড়িয়ে চলুন। স্বাস্থ্যে সুস্থতার প্রয়োজন এবং উত্তেজনা এড়িয়ে চলুন।

    **বৃশ্চিক:
    আপনার সময় একটু শুভের দিকে এগোচ্ছে। গভীর চিন্তা ও গবেষণামূলক কাজে সাফল্য আসবে। মানসিক শক্তি বাড়বে। কম কথায় কাজ সারুন ও সেবা দিন। সাফল্য পাবেন। স্বাস্থ্য, মন, ভ্রমণে ভালো থাকবে।

    **ধনু:
    আজ গুরুর দৃষ্টি সরাসরি না থাকলেও আপনার স্বভাব অনুযায়ী আশাবাদী থাকুন। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা ভালো হবে। মানসিক চাপ কমাতে ভ্রমণ করুন। স্বাস্থ্যে সতর্ক থাকুন। ধৈর্যই সাফল্য আনবে।

    **মকর:
    গুরুর শুভ দৃষ্টি আজ আপনার উপর পড়ছে। কর্ম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সাফল্য পাবেন। আত্মশুদ্ধির পথে হাঁটুন, জীবনের সকল সমস্যার সমাধান হতে পারে। স্থিতিশীলতা ও দায়িত্ব বাড়তে পারে। স্বাস্থ্য অভ্যাসে সচেতন থাকুন।

    **কুম্ভ:
    দীর্ঘ সময় ধরে রাহুর প্রভাব রাশিতে, অস্থিরতা থাকবে তাই উচ্চ স্থান ও পতন সিদ্ধান্ত ও কর্মের উপর নির্ভর করছে। সচেতনতায় সুখ ও শান্তি প্রাপ্তি সম্ভব, বুঝে চললেই সাফল্য পেতে পারেন। নতুন সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্য ও মানসিক শান্তিতে মনোযোগ দিন।

    **মীন:
    গুরুর শুভ দৃষ্টি ও শনির অবস্থানে আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক কর্মে ভালো ফল পাবেন। চন্দ্রশুদ্ধির প্রভাবে মানসিক শান্তি বাড়বে। পরিবারের সকলের সেবায় কাজে লাগালে সাফল্য আসবেই। স্বাস্থ্যের যত্ন নিন।

    আরও পড়ুন