| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে
  • শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

    দেশের দুই শেয়ারবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়েছে। একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

    ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৯০ পয়েন্টে অবস্থান করে। এ সময় ডিএসই শরিয়াহ্ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়ায়। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৯১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

    সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩২২টির শেয়ারদর বেড়েছে, ২৪টির কমেছে এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। এ সময়ে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো—বেক্সিমকো লিমিটেড, এমএল ডায়িং, সার্ফ ইন্ডাস্ট্রি, ডোমিনেজ স্টিল, মালেক স্পিনিং, রূপালী ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ব্র্যাক ব্যাংক ও প্রগতি ইন্স্যুরেন্স।

    এর আগে মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৮ পয়েন্ট বাড়ে। এরপর সূচকের ঊর্ধ্বমুখী গতি অব্যাহত থাকে। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮৩ পয়েন্টে অবস্থান করে।

    অন্যদিকে, লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৪৩ পয়েন্টে দাঁড়ায়। এ সময় সিএসইতেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

    সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৩০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২টির শেয়ারদর বেড়েছে, ৪টির কমেছে এবং ৪টির দর অপরিবর্তিত রয়েছে।

    আরও পড়ুন