আমরা খুশির খবরে আনন্দিত হই। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। আবার কোনো সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। তবে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব।
শ্রাবণের শেষ ভাগে রবির প্রভাব প্রকৃতি ও জীবনকে নতুন করে জাগিয়ে তুলছে। শ্রাবণের স্পর্শে গ্রহ-নক্ষত্রের সঞ্চারে অনন্য ছন্দ তুলেছে। শ্রাবণের এই বর্ষা-সিক্ত দিনে গ্রহ-নক্ষত্রের যোগ প্রকৃতির পরিবর্তনের বার্তা দিচ্ছে। সূর্যের তেজ যেন জীবনের অন্ধকারকে নতুন করে আলোকিত করছে।
সূর্য ও বৃহস্পতির করুণায় জীবন নতুন করে জাগার পাশাপাশি আজকের যোগে মিত্রতা ও অধ্যবসায়ের শক্তি বৃদ্ধি পাবে এবং মনের গভীরতা বাড়াবে। যারা সময় বুঝে ধৈর্য, নীতি, জ্ঞান ও কর্মের সমন্বয়ে এগিয়ে চলতে পারবেন, তারা সাফল্যের পথে উপকৃত হবেন।
মধ্য বর্ষায় প্রকৃতি নতুন সাজে সেজেছে। দান, সুকর্ম, প্রকৃতিপ্রেম, দেশপ্রেম এবং আধ্যাত্মিক অনুশীলন আজ বিশেষ শুভ ফল দেবে। কালের এই সন্ধিক্ষণে শুক্লপক্ষের একাদশী তিথি ও শিবযোগে প্রকৃতির সাথে যুক্ত হয়ে গ্রহ-নক্ষত্রের প্রভাব, যোগ-ধ্যান ও মনের স্থিরতার মাধ্যমে আত্মোপলব্ধি লাভ করুন। সময়কে বুঝে চললে জীবন সহজ ও সুন্দর হবে।
আজকের দিনে ধৈর্য, সতর্কতা ও আধ্যাত্মিক অনুশীলন যারা বজায় রাখবেন, সঠিক সিন্ধান্ত সুকর্ম ও প্রেমের মাধ্যমে মনের শান্তি ও ভাগ্যের উন্নতি ঘটবেই । আজ শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ইংরেজি, ২৩ শ্রাবণ ১৪৩৩ বাংলা, ২৩ সফর ১৪৪৮ হিজরি। জেনে নিন আপনার আজকের রাশিফল।
১২, রাশিফল
১/ মেষ
আজ সম্পর্ক ও সৃজনশীল কাজে সুবিধা থাকবে। বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। মানসিক চাপ কমান। ধৈর্য ধরুন, পরিস্থিতির উন্নতি হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে মাথা ও চোখের যত্ন নিন। ছোট ছোট কাজে মনোযোগ দিলেই সাফল্য আসবে।
২/ বৃষ
আজ চন্দ্র আপনার রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতির শুভ দৃষ্টিও রয়েছে। মানসিক স্থিরতা ও কর্মক্ষেত্রে ধৈর্যের সুফল মিলবে। আর্থিক অবস্থা শুভ থাকবে। তবে গলা ও ঘাড়ের যত্ন নিন। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান।
৩/ মিথুন
যোগাযোগ ও বুদ্ধিবৃত্তিক কাজে সুবিধা থাকবে। পড়াশোনা বা ব্যবসায় নতুন ধারণা কাজে লাগবে। বৃহস্পতির শুভ দৃষ্টি না থাকায় বড় সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। মানসিক অস্থিরতা থাকতে পারে, তাই মন হালকা রাখুন। স্বাস্থ্যের প্রতিও যত্নবান হোন।
৪/ কর্কট
বৃহস্পতির শক্তিশালী প্রভাবে ভাগ্য ও সম্মান বৃদ্ধির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ আসতে পারে। মানসিক চাপ থাকলেও পরিবারের জন্য সময় দিন। স্বাস্থ্যের ক্ষেত্রে পেট ও বুকের যত্ন নিন। আচরণ শুদ্ধ রাখুন এবং রাত জাগা এড়িয়ে চলুন।
৫/ সিংহ
শুক্রের প্রভাবে আজ সম্পর্ক ও সৃজনশীল কাজে মনোযোগ বাড়বে। ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। মানসিক স্থিরতা বজায় রাখুন। হৃদযন্ত্র ও পিঠের যত্ন নিন। সূর্যোদয়ের সময় উপাসনা করুন।
৬/ কন্যা
আজ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে সহায়তা করছে। কর্মক্ষেত্রে ধৈর্য ধারণ করলে ভালো ফল পাবেন। স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার প্রতি মনোযোগ দিন। যোগাযোগে সুবিধা হবে। মন হালকা রাখুন এবং আর্থিক বিষয়ে হিসাবি হোন।
৭/ তুলা
শুক্রের প্রভাবে আজ সম্পর্ক ও যোগাযোগে সুবিধা থাকবে। চাপ ও অস্থিরতার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। ত্বকের যত্ন নিন। ভ্রমণে সময় কাটালে মন ভালো থাকবে।
৮/ বৃশ্চিক
আজ বৃহস্পতির শুভ দৃষ্টি ভাগ্যকে সহায়তা করছে। কর্মক্ষেত্র বা গবেষণায় সাফল্য মিলতে পারে। ধর্মীয় কাজে মনোযোগ দিলে মানসিক শান্তি পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান।
৯/ ধনু
আজ শিক্ষা, ভ্রমণ ও ধর্মীয় কাজে মনোযোগ দিন। যোগাযোগ ও সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরলে ভালো ফল পাবেন। মানসিক অস্থিরতা কমান। স্বাস্থ্যের যত্ন নিন। নতুন পরিকল্পনা নিয়ে আশাবাদী থাকুন।
১০/ মকর
শনির প্রভাব দূর থেকে কাজ করছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। মানসিক চাপ কমান এবং নিয়মিত শরীরচর্চা করুন। এতে মন হালকা হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় মনোযোগ দিন।
১১/ কুম্ভ
রাহুর প্রভাবে দীর্ঘদিন ধরে কঠিন সময় পার করছেন। এ সময়ে অস্থিরতা ও হঠাৎ পরিবর্তন আসতে পারে। তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। নতুন ধারণা ভালো হলেও বাস্তবায়নের সময় সতর্কতা প্রয়োজন। মানসিক চাপ কমান। প্রযুক্তি ও সামাজিক কাজে সুবিধা পাবেন।
১২/ মীন
শনির প্রভাবে মানসিক স্থিরতা বজায় রাখুন। নীতি ও আদর্শে অটল থাকুন। বৃহস্পতির শুভ দৃষ্টিতে সেবামূলক কাজে ভাগ্য সহায় হবে। আধ্যাত্মিক চর্চা ও দান-পুণ্য করলে ভালো ফল পাবেন। প্রকৃতির সঙ্গে সময় কাটালে মন শান্ত হবে। স্বাস্থ্যের যত্ন নিন।
























