৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • নির্বাচন
  • ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন
  • ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৪ মে ২০২৬, ০১:৫০ অপরাহ্ণ

    দেশে ভোটার বাড়ল ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বাড়ল ছয় লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার।

    সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ছয় কোটি ৩১ লাখ নয় হাজার ২৬৬ জন।
    ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।

    আরও পড়ুন