| |
শিরোনাম
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আলজেরিয়ার সঙ্গে সমঝোতা স্মারক জ্বালানি সহযোগিতার নতুন সুযোগ : হুমায়ুন কবির আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প মোংলায় প্রধানমন্ত্রী, কর্মসংস্থানের স্বপ্ন দেখছে মানুষ আওয়ামী লীগ ১৭ বছর গণতন্ত্র ধ্বংস করেছে: তথ্যমন্ত্রী ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ইতিহাসে এই প্রথম কোনো ঘটনা ছাড়াই দুর্গোৎসব হলো: মীর শাহে আলম
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আজ শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন
  • আজ শুরু হচ্ছে সংসদের প্রথম অধিবেশন

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

    ঈদের ছুটি শেষে আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। গত ১২ মার্চ শুরু হওয়া এই ঐতিহাসিক অধিবেশনটি গত ১৫ মার্চ মুলতবি করা হয়েছিল। রোববার (২৯ মার্চ) অধিবেশনের তৃতীয় দিনে সরকারি ও বিরোধী দলের সরব উপস্থিতিতে সংসদ প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

    সংসদ সচিবালয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নেবেন এ আলোচনায়। এ ছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে।

    সংসদের কার্য-উপদেষ্টা কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের এই প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। এই দীর্ঘ অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস এবং সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনার কথা রয়েছে।

    উল্লেখ্য, গতকালের সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর নির্দেশনা দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, আজকের অধিবেশনে জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী এ বিষয়ে ৩শ বিধিতে একটি বিস্তারিত বিবৃতি দেবেন।

    আরও পড়ুন