| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • বিশ্ব মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন খামেনি
  • বিশ্ব মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানালেন খামেনি

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ২১ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

    পবিত্র ঈদুল ফিতর ও নতুন সৌর বছর উপলক্ষে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন মোজতবা খামেনি। এক লিখিত বার্তায় তিনি শান্তি, ঐক্য ও সমৃদ্ধির আহ্বান জানান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন নেতা হিসেবে এটি মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বার্তা, যা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে।

    বার্তাটি এমন এক সময়ে প্রচারিত হলো, যখন দেশটির রাজনৈতিক পরিস্থিতি বেশ সংবেদনশীল এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বিরাজ করছে। এর আগে, সোমবার (১৮ মার্চ) বিশেষজ্ঞদের পরিষদের বৈঠকে মোজতবা খামেনিকে ইসলামী প্রজাতন্ত্রের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়।

    দায়িত্ব গ্রহণের পর মোজতবা খামেনির নেতৃত্বকে স্বাগত জানিয়েছে সরকারের বিভিন্ন শাখা, বিচার বিভাগ, নিরাপত্তা ও সামরিক সংস্থাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। রাষ্ট্রীয় সূত্র জানায়, এসব প্রতিষ্ঠান তার প্রতি সমর্থন ও আনুগত্য প্রকাশ করেছে।

    সূত্র: বিবিসি

    আরও পড়ুন